বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

২৫০ সিসির মোটরসাইকেল আমদানিতে ৬০% শুল্ক আরোপ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

২৫০ সিসির মোটরসাইকেল আমদানিতে ৬০% শুল্ক আরোপ

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২৫০ সিসির মোটরসাইকেল আমদানিতে ১০০% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেন, দেশে ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল তৈরি করতে দেশে কারখানা হচ্ছে। এ পণ্য আমদানিতে বর্তমানে কোনো শুল্ক আরোপ করা নেই। ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বর্তমানে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ৬০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক আরোপ করা আছে।


বিজ্ঞাপন


তাই ২৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ১০০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

bike
এখন বাংলাদেশে ১৬৫ সিসির অধিক মোটরসাইকেল আমদানি ও বাজারে বিক্রি নিষিদ্ধ। যদিও দেশের তরুণরা সিসি লিমিট চান না। তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল অধিক সিসির বাইকের। মোটরসাইকেল আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোরও একই দাবি ছিল।
 
এদিকে দেশীয় প্রতিষ্ঠান রানার সরকারের অনুমতি নিয়ে দেশে ৫০০ সিসির মোটরসাইকেল তৈরি করে রফতানির অনুমতি পেয়েছে। কিন্তু এগুলো দেশে বিক্রি করতে পারবে না। 

গুঞ্জন উঠেছিল ভারতের এনফিল্ডের মতো নামি-দামি প্রতিষ্ঠানের বাইক বাংলাদেশে আমদানি ও বিক্রি হবে অচিরেই। এরই মাঝে এবারের বাজেটে প্রথমবারের মতো ২৫০ সিসির অধিক মোটরসাইকেলে আমদানি শুল্ক শতভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আকারের দিক থেকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি।


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর