শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

যাদের বাজেট কম তারা কিনতে পারেন এসব মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

শেয়ার করুন:

যাদের বাজেট কম তারা কিনতে পারেন এই এসব মোটরসাইকেল

মোটরসাইকেলের প্রয়োজনীয়তা অনেকেরই রয়েছে। কিন্তু সাধ্য নেই কারো কারো। তাই যাদের বাজেট কম তারা সাশ্রয়ী দামের বাইক খোঁজেন। 

যাদের ১ থেকে ১.৫ লাখ টাকা বাজেট, কিন্তু বুঝতে পারছেন না কোন বাইকটা ভালো হবে, তাদের চিন্তার কিছু নেই। ১.৫ লাখ বা তার চেয়ে কম দামের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী বাইকের তালিকা রইল এখানে।

হোন্ডা এসপি ১২৫

মিড রেঞ্জ সেগমেন্টে হোন্ডা এসপি ১২৫-এর কোনও তুলনা হয় না। ইতিমধ্যেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে। বিক্রিও ব্যাপক। এতে দেওয়া হয়েছে ১২৪ সিসির ইঞ্জিন, যা দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। মাইলেজের দিক থেকেও তুলনাহীন। প্রতি লিটারে পাড়ি দিতে পারে ৬৪ কিলোমিটার পথ।

honda

টিভিএস রেইডার

মিড রেঞ্জে টিভিএস রেইডার ১২৫-এর চাহিদাও কম নয়। এতে রয়েছে ১২৪.৮ সিসির ইঞ্জিন। এক লিটার তেলে পাড়ি দিতে পারে ৫৭ কিলোমিটার পথ।

আরও পড়ুন: ডুকাতির এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের দাম প্রাইভেট কারের চেয়েও বেশি

হিরো স্প্লেন্ডর প্লাস

সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকা করতে বসলে সবার আগে যে নামটা মাথায় আসবে সেটা হল হিরো স্প্লেন্ডর প্লাস। কোম্পানির দাবি, এই মডেল এক লিটার তেলে ৭০ থেকে ৮০.৬ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে।  এই বাইকের দাম হাতের নাগালে।

bajaj

বাজাজ প্লাটিনা ১০০

কম দামের বাইক বাজাজ প্লাটিনা ১০০ মডেল। বাজাজের এই মডেল লিটার প্রতি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। 

বাজাজ সিটি ১১০ এক্স

বাজাজের প্ল্যাটিনা তো আছেই, কিন্তু সিটি ১১০ এক্স-ও কম যায় না। কোম্পানির দাবি, লিটার প্রতি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই বাইক। দামও হাতের নাগালে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর