মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

রয়েল এনফিল্ড হান্টারকে টেক্কা দেবে হোন্ডার এই রোডস্টার বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

honda

জাপানি হোন্ডা বাজারে আনছে নতুন নিও রেট্রো স্টাইলের রোডস্টার মোটরসাইকেল।। সম্প্রতি এই বাইকের একটি পেটেন্ট ছবি ফাঁস হয়েছে। যেখান থেকে বাইকটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে। নতুন মডেলটি রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলকে তীব্র প্রতিযোগিতায় ফেলবে। 

হোন্ডার নতুন নিও-রেট্রো রোডস্টার বাইক


বিজ্ঞাপন


বাইকের নকশা ও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে অনুমান করা হচ্ছে যে এটি হোন্ডা হর্নেট ২.০-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। ফাঁস হওয়া ছবিতে আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক, অ্যালয় হুইল এবং নিসিন ক্যালিপারের সঙ্গে পেটাল-টাইপ ডিস্ক ব্রেক দেখা গেছে। যা হর্নেট ২.০ এর সঙ্গেও মেলে। এছাড়াও, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন এবং সিঙ্গেল-ডাউনটিউব চ্যাসিসও হর্নেট ২.০-এর অনুরূপ। তবে কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যেমন ইঞ্জিনের ক্র্যাঙ্ককেস সিবি১৯০আর-এর মতো দেখতে, যা আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। ইউএসডি ফর্কগুলোও হর্নেট ২.০-এর তুলনায় আরও মোটা, এবং টায়ারের প্রস্থ ও ট্রেড প্যাটার্নেও পরিবর্তন দেখা গিয়েছে।

re

আকর্ষণীয় ডিজাইনের বাইক আনছে হোন্ডা

যদিও হোন্ডার আসন্ন বাইকটি হর্নেট ২.০ বা সিবি১৯০আর-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি, তবে এর নকশা সম্পূর্ণ নতুন এবং নজরকাড়া। এটি হোন্ডার নিও স্পোর্টস ক্যাফে ডিজাইন দর্শনের কিছু বৈশিষ্ট্য অনুসরণ করেছে, তবে বেশ কিছু আলাদা ভিজ্যুয়াল এলিমেন্ট রয়েছে। বাইকটির গোল হেডল্যাম্পের ভিতরে স্প্লিট এলইডি সেটআপ, ছোট গোলাকার টার্ন সিগন্যাল এবং একটি কমপ্যাক্ট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়াও, সুগঠিত ফুয়েল ট্যাঙ্কটি বেশ পেশিবহুল, যা স্টাবি টেইল সেকশনের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। সিটটি একক ইউনিটের, যা রাইডারের জন্য আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে। মডেলটিতে সুইংআর্মের সঙ্গে যুক্ত নম্বর প্লেট হোল্ডার দেখা গিয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: টিভিএসের এই ইলেকট্রিক স্কুটার বাজারে সাড়া ফেলবে

বর্তমানে ভারতে হর্নেট ২.০-এর এক্স-শোরুম মূল্য ১ লাখ ৪৩ হাজার রুপি। তাই নতুন বাইকটির দাম যদি কিছুটা বেশি রাখা হয়, তবুও এটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর কাছাকাছিই থাকবে। সংস্থার এই নতুন বাইকটি বাজেটের মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে। এই মডেলের ওপর ভর করে হোন্ডা নিও রেট্রো সেগমেন্টের বাজার দখলের পরিকল্পনা করছে।

হোন্ডার এই নতুন নিও রেট্রো বাইকটি স্টাইল, পারফরম্যান্স ও প্রিমিয়াম ফিচারের দিক থেকে বেশ আকর্ষণীয় হতে পারে। যদিও এর অফিসিয়াল লঞ্চ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য নেই, তবে আশা করা যায় সংস্থা শিগগিরই এর বিস্তারিত তথ্য প্রকাশ করবে। এই বাইকটি যদি প্রতিযোগিতামূলক মূল্যে লঞ্চ হয়, তাহলে এটি ভারতীয় বাজারে নব্য রেট্রো বাইকের ক্রেতাদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর