কিয়া মোটরস নতুন সাব-কমপ্যাক্ট এসইউভি সিরস উন্মোচন করেছে। যা কিয়ার পঞ্চম এসইউভি মডেল। গাড়িটি শিগগিরই বিশ্ব বাজারে পাওয়া যাবে। এই গাড়িটিকে নান্দনিক ডিজাইনে সাজানো হয়েছে। যা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে।
সনেটের তুলনায় নয়া মডেলে ভিন্ন ডিজাইন ব্যবহার করা হয়েছে। যদিও আকার প্রায় একই। এর হুইলবেস কিছুটা আলাদা। কিয়া জানিয়েছে, সিরসের অন্যতম লক্ষ্য গ্রাহকদের জন্য আরামের সর্বোচ্চ মাত্রা নিশ্চিত করা।
বিজ্ঞাপন

কিয়া সিরস সংস্থার নতুন ডিজাইন ২.০ দর্শনের অধীনে তৈরি প্রথম ভারতীয় এসইউভি। এই নকশা প্রথমবার ব্যবহার করা হয়েছিল কিয়া ইভি৯ মডেলে। সিরসের সামনের অংশে রয়েছে ভার্টিকাল এলইডি ডিআরএল এবং একটি চওড়া ফ্রন্ট বাম্পার। এর পাশের অংশে আরভি-ধাঁচের রুফলাইন, ফ্লাশ ডোর হ্যান্ডল এবং ১৭ ইঞ্চি ডুয়েল-টোন অ্যালয় হুইল বর্তমান। পিছনের দিকে, এল-আকৃতির এলইডি টেইললাইট দেখা যায়, যা ছাদের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: হোন্ডা গাড়ির দাম বাড়ছে
ফিচার
বিজ্ঞাপন
সিরসের ফিচার তালিকায় বেশ কিছু প্রিমিয়াম বৈশিষ্ট্য যোগ করা হয়েছ। যা কিয়া সেলটসের মতো উচ্চতর মডেল থেকে নেওয়া হয়েছে। এতে রয়েছে ৩০ ইঞ্চির ট্রিনিটি প্যানোরামিক স্ক্রিন, যার মধ্যে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে। ইনফোটেইনমেন্ট সিস্টেমে ওয়্যারলেস অ্যানড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সমর্থিত।

কেবিনে ভেন্টিলেটেড আসন, দ্বিতীয় সারির আসন পেছনে টানা এবং রিক্লাইন করার সুবিধা, পুশ-বাটন স্টার্ট/স্টপ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জার এবং প্যানোরামিক সানরুফ রয়েছে। সুরক্ষার জন্য, সাইরোসে এডিএএস লেভেল ২ প্রযুক্তি এবং ১৬টি উন্নত অ্যাডাপটিভ ফিচার রয়েছে, যার মধ্যে লেন কিপ অ্যাসিস্ট, হিল স্টার্ট অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং ছয়টি এয়ারব্যাগ অন্তর্ভুক্ত।
স্পেসিফিকেশন
সিরস পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যাবে।
পেট্রোল: ১.০ লিটার টার্বো ইঞ্জিন, যা ১১৮ বিএইচপি এবং ১৭২ এনএম টর্ক উৎপাদন করে। এটি ৬-স্পিড ম্যানুয়াল বা ৭-স্পিড ডুয়াল-ক্লাচ অটোমেটিক গিয়ারবক্সে উপলব্ধ।
ডিজেল: ১.৫ লিটার ইঞ্জিন, যা ১১৬ বিএইচপি এবং ২৫০ এনএম টর্ক উৎপাদন করে। এটি ৬-স্পিড ম্যানুয়াল বা ৬-স্পিড টর্ক কনভার্টার গিয়ারবক্সে আসে।
এজেড




