শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

মোটরসাইকেলকেও হার মানাবে এই ইলেকট্রিক বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

electric bike

বাজারে আসছে এমন এক ইলেকট্রিক বাইক, যা ফিচার ও কার্যক্ষমতায় মোটরসাইকেলও হার মানাবে। এই বাইক আনছে ভারতীয় কোম্পানি আল্ট্রাভায়োলেট। 

ইলেকট্রিক মোটরবাইক নির্মাতা আল্ট্রাভায়োলেট ২০২৫ সালে নতুন সেগমেন্টে এই বাইক বাজারে ছাড়বে। কোম্পানির বর্তমান মডেল এফ৭৭ মাচ ২থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন বাইক আনবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সবচেয়ে কম দামের ইলেট্রিক স্কুটার আনছে বাজাজ

যদিও নতুন বাইকের বৈশিষ্ট্য সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কোম্পানির ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, এটি হতে পারে একটি সম্পূর্ণ নতুন ধরনের মোটরসাইকেল।

e-bike

সম্প্রতি ইআইসিএমএ ২০২৪ এ আল্ট্রাভায়োলেট তাদের কনসেপ্ট এক্স অ্যাডভেঞ্চার বাইক প্রদর্শন করেছে, যা মাচ ২ এর ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। এই বাইকে প্রায় একই ধরনের হার্ডওয়্যার, ব্যাটারি এবং মোটরের ব্যবহার দেখা গেছে। তবে এটি কোনো হার্ডকোর অ্যাডভেঞ্চার বাইক নয়। এতে ১৭ ইঞ্চির চাকা, প্রচলিত সাসপেনশন সিস্টেম এবং রোড-বায়াসড প্রোফাইল রয়েছে। ধারণা করা হচ্ছে, আল্ট্রাভায়োলেট তাদের পরবর্তী প্রোডাকশনের জন্য এই অ্যাডভেঞ্চার বাইকটিকেই বেছে নিতে পারে, কারণ এ ধরনের বাইক বহুমুখী ব্যবহার এবং চাহিদার কারণে বাজারে বেশ জনপ্রিয়।


বিজ্ঞাপন


eb-ike2

কোম্পানির সিইও নারায়ণ সুব্রহ্মণিয়ম জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে আল্ট্রাভায়োলেট চারটি ভিন্ন সেগমেন্টের মোটরসাইকেল বাজারে আনতে চায়। এগুলো হলো—অ্যাডভেঞ্চার, ক্রুজার, রোডস্টার এবং সুপারস্পোর্টস। বর্তমানে কোম্পানির একমাত্র অফার এফ৭৭ মাচ ২, যা তাদের ব্র্যান্ড পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ হলেও, বিভিন্ন সেগমেন্টে প্রবেশ না করলে আল্ট্রাভায়োলেটকে একমাত্র একটি ধাঁচের ব্র্যান্ড হিসেবে গণ্য করার সম্ভাবনা রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর