রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

৭ ঘণ্টা চার্জে ৮০ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

e bike

বাংলাদেশে এলো চীনের বিশ্বখ্যাত আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক। যার মডেল আইমা এফ-৬২৬। পরিবেশবান্ধব ব্যাটারি চালিত এই ইলেকট্রিক বাইকটি এনেছে ডিএক্স গ্রুপ। ব্যাটারিচালিত দ্বিচক্রযানটি ইতিমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আইমা এফ-৬২৬ মডেলটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত একটি মডেল।

দেশের ক্রমবর্ধমান ইলেক্ট্রিক মোটরবাইকের জনপ্রিয়তায় এবার বাজারে এলো বিশ্বসেরা আইমা। উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে জনপ্রিয় ব্র্যান্ড আইমা।


বিজ্ঞাপন


আইমা এফ-৬২৬ মডেলটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। ৭-৮ ঘণ্টা একবারের পূর্ণ চার্জে বাইকটি চলবে টানা ৮০ কিলোমিটার পর্যন্ত। একবারের চার্জেই মোটরবাইকটি দিয়ে সারাদিনের কাজ সেরে ফেলা যাবে। এর সামনের ব্রেকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রিয়ারে ড্রাম ব্রেক। ৮০০ ওয়াট মোটরের বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট আর ২২ অ্যাম্পিয়ারের গ্রাফিন লিড-অ্যাসিড ব্যাটারি।

Image_DX_Electric_Scooty_Bike_2

মোটরবাইকটির মোটরে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। পাশাপাশি ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশেও আছে বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি। ব্যাটারিসহ মোটরবাইকটির ওজন ১০৬ কেজি। এর বাজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা হলেও বর্তমানে মোটরবাইকটিতে ১০ হাজার টাকা ডিসকাউন্ট অফার চলছে।

আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটারে মালামাল বহন করা যাবে


বিজ্ঞাপন


ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, আইমা এফ-৬২৬-এর আধুনিক প্রযুক্তি এবং কার্যক্ষমতা গ্রাহকদের যোগাযোগের একটি সেরা বিকল্প মাধ্যম হিসেবে উপস্থাপন করবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আইমা এফ-৬২৬ গ্রাহকদের পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করবে।

আইমার এফ-৬২৬ মডেলের ই-বাইকটি দেশব্যাপী ডিএক্স গ্রুপের নিজস্ব ডিলার পয়েন্টসহ জনপ্রিয় সব ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর