সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

নতুন লুকে এলো হিরোর ১৬০ সিসির এই মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

নতুন লুকে এলো হিরোর এই ১৬০ সিসির এই মোটরসাইকেল

হিরোর জনপ্রিয় মোটরসাইকেল এক্সট্রিম ১৬০ আর। এই মডেল নতুন রূপে বাজারে হাজির হলো। নতুন ডিজাইনের সঙ্গে নতুন ফিচারও যোগ হয়েছে এতে। যারা স্পোর্টি ডিজাইনের বাইক কিনতে চাইছেন, তাদের জন্য এই বাইক উপযুক্ত হতে পারে। রাস্তায় চলার সময় বাকিদের দৃষ্টি আকর্ষণ করবে মডেলটি।

hero2

এই বাইকের ইঞ্জিন পারফরম্যান্স বেশ ভালো। হিরো এক্সট্রিম ১৬০ আর মডেলে আপনারা ১৬৩ সিসির শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন সর্বাধিক ১৫ বিএইচপি শক্তি ও ১৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে।

hero_inner

এই বাইকে আপনারা মর্ডান ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এই ফিচারে প্রয়োজনীয় সকল তথ্য আপনারা জানতে পারবেন। এর পাশাপাশি সুরক্ষার জন্য রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। কোম্পানি আপনাদের সুবিধার জন্য টিউবলেস টায়ার দিয়েছে। আর রাতে বাইক রাইড করতে যাতে সমস্যা না হয়, তার জন্য এলইডি হেড লাইট ও এলইডি টেইল লাইটের সুবিধা আপনারা পেয়ে যাবেন।

আরও পড়ুন: মোটরসাইকেল চালানোর সময় এই ভুলগুলো অনেকেই করেন

ভারতের বাজারে এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার রুপি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর