সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

টিভিএস রেডিয়ন: কম দামের এই মোটরসাইকেলের মাইলেজ বেশি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

টিভিএস রেডিয়ন: কম দামের এই মোটরসাইকেলের মাইলেজ বেশি

বাজারে সাশ্রয়ী দামের স্টাইলিশ যতগুলো মোটরসাইকেল আছে তার মধ্যে অন্যতম টিভিএস রেডিয়ন। সম্প্রতি বাজারে এসেছে ১১০ সিসির এই মোটরসাইকেল। যা টিভিএস রেডিয়ন ১১০ নামে ব্র্যান্ডিং করা হচ্ছে। 

আরও পড়ুন: এই ৩ স্পোর্টস বাইকের দাম কম

টিভিএস রেডিয়ন বাজারে পাওয়া যাচ্ছে তিনটি ভার্সন। ভার্সন অনুযায়ী দামও ভিন্ন ভিন্ন। ডিস্ক ও ড্রাম ব্রেক ভার্সনে টিভিএসের এই মডেল কিনতে পারবেন। ভারতে রেডিয়নের দাম শুরু ৬০ হাজার রুপি থেকে। 

tvs-pic

টিভিএস রেডিয়ন মোটরসাইকেলে রয়েছে ১০৯.৭ সিসির এয়ার-কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। যা কিনা ৮.১৯ পিএস পাওয়ার এবং ৮.৭ এনএম টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিনের সঙ্গে ৪ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে।  ইঞ্জিন মসৃণ এবং এটি সিটি রাইডিংয়ের জন্য উপযুক্ত। হাইওয়ে চালানোর জন্যেও সেরা এই বাইক । 

tvs

বাইকটিতে সুরক্ষার দিকটা যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমন রয়েছে একাধিক ফিচার। দাম কম হলেও ফিচার নিয়ে কোনও কম্প্রোমাইজ করা হয়নি।

radion

টিভিএসের এই বাইকে ড্রাম এবং ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (সিবিএস) এর সুবিধা দেওয়া হয়েছে। শধু তাই নয়, সমস্ত ভেরিয়েন্টেই ১৮ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। একাধিক রঙে কেনার অপশন আছে। পাশাপাশি এলসিডি স্ক্রিন এবং ইউএসবি চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর