সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৭ এএম

শেয়ার করুন:

কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল

জাপানের বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি তাদের নিনজা ৩০০ মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে। হ্রাসকৃত দাম উপভোগ করা যাবে ভারতে। দেশটিতে এই বাইকের দাম ১০ হাজার রুপি কমানো হয়েছে। বাইকটি আগের দাম ছিল সাড়ে তিন লাখ রুপি।  

ninja-pic

বহুদিন ধরে বাজারে রয়েছে কাওয়াসাকি নিনজা ৩০০ মডেল। কোম্পানি এই বাইকের তেমন একটা আপডেট করেনি। 

আরও পড়ুন: কেটিএম নতুন ৫ মোটরসাইকেল আনছে

এই বাইকটিতে রয়েছে একটি ২৯৬ সিসি, প্য়ারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৩৮.৮৮ বিএইচপি শক্তি এবং ২৬.১ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ। 

kawasaki_ninja_300_2

একটি টিউবুলার ডায়মন্ড টাইপ চ্যাসিস ফ্রেমের উপর ভিত্তি করে চলে এই বাইক। এতে দেওয়া হয়েছে ১৭ ইঞ্চি হুইল এবং টেলিস্কোরপিক ফ্রন্ট ফর্ক ও মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ দুই চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর