রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

অফরোড বাইক আনলো হিরো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০১ এএম

শেয়ার করুন:

অফরোড বাইক আনলো হিরো
এক্সপালস সিরিজে নতুন মোটরসাইকেল আনল হিরো। মডেল হিরো এক্সপালস ২০০ ভার্সন ৪। এটি একটি অফরোড ট্যুরিং বাইক। কম ওজনের এই বাইকে শক্তিশালী ইঞ্জিন দেয়া হয়েছে। 

হিরো ইন্ডিয়ার প্রধান নবীন চৌহান জানিয়েছেন, ‘দুর্দান্ত অভিজ্ঞতার জন্যই হিরো এক্সপালস ২০০ ভার্সন ৪ জনপ্রিয়তা পেয়েছে। গ্রাহকের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়ে আমরা অভিভূত। প্রথম ব্যাচের সব মোটরসাইকেল দ্রুত বিক্রি হয়ে যাওয়া গ্রাহকের হিরো ব্র্যান্ডের প্রতি ভরসা ও বাজারে প্রিমিয়াম মোটরসাইকেলের বিপুল চাহিদাকেই প্রমাণ করে।’


বিজ্ঞাপন


নতুন হিরো এক্সপালস ২০০ ভার্সন বাইকে রয়েছে ১৯৯.৬ সিসির ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল এসওএইচসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৯.১ পিএস শক্তি ও ১৭.৩৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। 

বাইকটিতে রয়েছে একটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার-বক্স। 

bike

মোটরসাইকেলটির দৈর্ঘ্য ২২২২ মিলিমিটার, প্রস্থ ৮৫০ মিলিমিটার ও উচ্চতা ১২৫৮ মিলিমিটার। এই মোটরসাইকেলের হুইলবেসের দৈর্ঘ্য ১৪১০ মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিটের উচ্চতা ৮২৫ মিলিমিটার। এই মোটরসাইকেলের ওজন ১৫৮ কিলোগ্রাম।পেট্রোল ট্যাঙ্কের জ্বালানির ধারণ ক্ষমতা ১৩ লিটার।


বিজ্ঞাপন


এক্সপালস ২০০ ভার্সন ৪ এর সামনের চাকায় রয়েছে ২৭৬ মিলিমিটার পেটাল ডিস্ক ব্রেক। এই মোটরসাইকেলের পিছনের চাকায় রয়েছে ২২০ মিলিমিটার পেটাল ডিস্ক ব্রেক। 

সুরক্ষার জন্য বাইকটিতে ব্যবহার হয়েছে সিঙ্ক্রোনাস ব্রেক টেকনোলজি। নিরাপত্তার জন্য সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ম সাসপেনশন, সঙ্গে থাকছে অ্যান্টি ফ্রিকশন ব্রাশ। এছাড়াও পিছনে থাকছে মনোশক সাসপেনশন, সঙ্গে থাকছে আয়তকার সুইংআর্ম।

এজেড

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর