শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

মারুতির এই প্রাইভেট কারের দাম ৬ লাখ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

car

মারুতি সুইফট জনপ্রিয় একটি প্রাইভেট কার। যা বহুবছর ধরে সড়কে রাজত্ব করছে। এই গাড়ির নতুন ভার্সন বাজারে আসছে। ৯ মে ভারতের বাজারে আসছে নতুন হ্যাচব্যাক সুইফট। একগুচ্ছ পরিবর্তন নিয়ে বাজারে আসছে এই গাড়ি। এ বছর মারুতির সবথেকে বড় লঞ্চিং এটাই।

আরও পড়ুন: এই প্রাইভেট কারে পাবেন ৬ এয়ারব্যাগ, দাম ৭ লাখ


বিজ্ঞাপন


নীল, লাল, সাদা, সিলভার, কালো এবং কমলা রঙে হাজির হতে পারে নতুন প্রজন্মের সুইফট। ডিজাইনের দিক দিয়ে গাড়ির সামনে এবং পেছনে নতুন বাম্পার, গ্রিল ডিজাইন, এলইডি হেডল্যাম্প, এল শেপ এলইডি ডিআরএল এবং এলইডি ডিআরএল দেখা যেতে পারে গাড়িতে। এছাড়াও মিলবে নতুন ডিজাইনের চাকা, ওয়াইপার, ওয়াশার এবং শার্ক ফিন অ্যান্টিনা। যা গাড়ির লুক সম্পূর্ণ বদলে দিতে চলেছে।

car2

এই নিয়ে গাড়ির চতুর্থ প্রজন্ম লঞ্চ করতে চলেছে মারুতি। ইতিমধ্যে জাপানের গাড়ির আপডেটেড ভার্সন লঞ্চ করে ফেলেছে সংস্থা। ভারতে নতুন গাড়ি লঞ্চ হওয়া শুধু সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, নতুন মারুতি সুইফটের কেবিনে পাবেন বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, মিউজিক সিস্টেম ইত্যাদি।

এই গাড়িতে আরও একটি জায়গায় মনোযোগ দিতে চলেছে মারুতি। বিগত দিনে মারুতির সুরক্ষা নিয়ে একাধিক সমালোচনা হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে গাড়িতে ছয়টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, স্টেবিলিটি কন্ট্রোল এবং হিল হোল্ড কন্ট্রোলের মতো সেফটি ফিচার্স রাখতে চলেছে মারুতি সুজুকি।


বিজ্ঞাপন


tulsi

আশা করা হচ্ছিল, গাড়িতে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) পাওয়া যাবে। তবে ভারতীয় সুইফটে সেই ফিচার পাওয়া যাবে না। এ তো গেল ফিচার্স ও স্পেসিফিকেশন। এবার গাড়ির ইঞ্জিন সম্পর্কে জানা যাক।

মারুতি সুইফট চতুর্থ প্রজন্মে নতুন জেড সিরিজ ১.২ লিটার তিন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে সঙ্গে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। অর্থাৎ পেট্রোল ইঞ্জিন ও ইলেকট্রিক মোটর দুই থাকবে গাড়িতে। এই চার চাকা বর্তমান মডেলের তুলনায় ৩.১ হর্সপাওয়ার বেশি শক্তি উত্পন্ন করতে পারে।

মাইল্ড হাইব্রিড থাকায় গাড়ির মাইলেজ হতে পারে ২৩.৪ কিমি প্রতি লিটার থেকে ২৪.৫ কিমি প্রতি লিটার। খুব শিগগিরই গাড়ির ইঞ্জিন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে চলেছে সংস্থা। আপাতত পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ মারুতি সুইফটের দাম হতে পারে ৬ থেকে ১০ লাখ রুপি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর