বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

টিভিএস, হিরো নাকি বাজাজ— কোন মোটরসাইকেল বেশি বিক্রি হয়?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১২:২০ পিএম

শেয়ার করুন:

bike market share

ভারতের বাজারে জনপ্রিয় তিন ব্র্যান্ড টিভিএস,  হিরো এবং বাজাজ। এই তিনটিই ওই দেশের স্থানীয় ব্র্যান্ড। এগুলো হিন্দুস্তান গণ্ডি পেরিয়ে বিশ্বের কোণায় কোণায় পৌঁছে গেছে। 

আপনি কি জানেন এর মধ্যে কোন কোম্পানি সবথেকে বেশি মোটরসাইকেল বিক্রি করে? সম্প্রতি সেই পরিসংখ্যান প্রকাশ হয়েছে। চলতি বছর মার্চে সবথেকে বেশি কোন কোন কোম্পানি বাইক বিক্রি করেছে জেনে নিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ড্রাইভার ছাড়াই চলবে এই ই-স্কুটার

অন্যান্য মাসের মতো গত মাসেও ভারতে বেস্ট সেলিং টু হুইলার ব্র্যান্ডের তকমা পেয়েছে হিরো মটোকর্প। মার্চে ৪ লাখ ৫৯ হাজার ২৫৮৭টি টু হুইলার বিক্রি করেছে। যা গত বছরের মার্চের তুলনায় ৮.৬৫ শতাংশ কম। তবে অন্যান্য কোম্পানির থেকে অনেক বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হোন্ডা। জাপানি সংস্থাটি ভারতে ৩ লাক ৫৮ হাজার ১৫১ ইউনিট টু হুইলার বিক্রি করেছে যা গত বছর মার্চের তুলনায় ৮.২০ শতাংশ বেশি।

bike_marker

তৃতীয় স্থানে রয়েছে টিভিএস মোটর। মার্চে ২ লাখ ৬০ হাজার ৫৩২টি ইউনিট টু হুইলার বিক্রি করেছে এই প্রতিষ্ঠান। যা ২০২৩ সালের মার্চের তুলনায় ৮.২০ শতাংশ বেশি। চতুর্থ স্থানে রয়েছে বাজাজ। মার্চে ১ লাখ ৮৩ হাজা ৪ ইউনিট টু হুইলার বিক্রি করেছে সংস্থাটি। যা ২০২৩ সালের মার্চের তুলনায় ২০ শতাংশ বেশি।


বিজ্ঞাপন


পঞ্চম স্থানে রয়েছে সুজুকি মোটরসাইকেল। চলতি বছর ৮৬ হাজার ১৬৪ ইউনিট বাইক বিক্রি করেছে তারা। ২০২৩ সালের মার্চের তুলনায় ১৭.৯২ শতাংশ বেশি বাইক বিক্রি করেছে তারা। ৬ নম্বরে রয়েছে অনেকের প্রিয় ব্র্যান্ড রয়েল এনফিল্ড। গত মার্চে ৬৬ হাজার ৪৪ জন জন মানুষ এই কোম্পানির বাইক কিনেছেন। ২০২৩ সালে মার্চের তুলনায় যা ১০.২৯ শতাংশ বেশি।

bike2

হিরো মটোকর্প সম্প্রতি বাজারে নতুন দুইটি মোটরসাইকেল লঞ্চ করেছে। একটি কম দামি বা বাজেট ফ্রেন্ডলি। আর একটি প্রিমিয়াম ৪০০সিসি ইঞ্জিনের মোটরসাইকেল। যা দারুণ সাড়া ফেলেছে ভারতে। অন্যদিকে হোন্ডা, টিভিএস, সুজুকি সেভাবে কোনও নতুন মোটরসাইকেল লঞ্চ করেনি বাজারে। তবে চলতি বেশ কিছু বাইক লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে টিভিএস।

বাজাজ সম্প্রতি পালসার সিরিজের প্রত্যেকটি বাইকের নতুন আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। যোগ হয়েছে নতুন ফিচার্স ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। পাশাপাশি রয়্যাল এনফিল্ডও লঞ্চ করেছে ৬৫০ সিসির নতুন মোটরবাইক শটগান। যা অনেকেই পছন্দ করেছেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর