হিরোর জনপ্রিয় মোটরসাইকেল স্প্লেন্ডর। এই মডেল ভারতের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়। দুর্দান্ত মাইলেজ এবং কম দামের কারণে মধ্যবিত্তের পছন্দের মোটরসাইকেল হিরো স্প্লেন্ডর। ভারতে তুমুল জনপ্রিয় এই দুই চাকা। অনেকেই জানেন না, এটি বাংলাদেশেও বিক্রি হয়। পদ্মাপারে বিক্রি হওয়া অন্যতম সেরা মাইলেজ সম্পন্ন মোটরবাইক হিরো স্প্লেন্ডর। দুই দেশে একই স্পেসিফিকেশনযুক্ত বাইকের দাম কত জানেন?
বিজ্ঞাপন
হিরো স্প্লেন্ডর নিঃসন্দেহে দুর্দান্ত মাইলেজ সম্পন্ন একটি মোটরসাইকেল। জ্বালানি দক্ষ হওয়ার পাশাপাশি মেইনটেনেন্স খরচও বেশ কম। যে কারণে ভারতে মধ্যবিত্তের কাছে সবথেকে জনপ্রিয় টু হুইলার হিরো স্প্লেন্ডর। ভারত ছাড়াও বাংলাদেশেও বিক্রি হয় এই বাইক, হিরোর সেরা কমিউটার মোটরসাইকেল।

কম তেল খাওয়ার জন্য বাইকে চালকদের ভীষণ পছন্দের মোটরসাইকেল। এছাড়াও যারা শুধুমাত্র অফিস যাতায়াতের জন্য মোটরসাইকেলের সন্ধানে থাকেন তাদের জন্য সেরা চয়েস। কিন্তু আপনি কি জানেন ভারত ও বাংলাদেশে হিরো স্প্লেন্ডরের দামে কতটা পার্থক্য রয়েছে? আসুন দেখে নেওয়া যাক।
হিরো স্প্লেন্ডর বাইকের ভারত ও বাংলাদেশের দাম
বিজ্ঞাপন
বাংলাদেশে হিরো স্প্লেন্ডরের দাম ১ লাখ ২৯ হাজার টাকা। এটি স্প্লেন্ডর প্লাস এক্সটেক ভ্যারিয়েন্টের দাম। আরও একটি ভ্যারিয়েন্ট বিক্রি হয় হিরো স্প্লেন্ডরের। তবে ভারতের সঙ্গে বাংলাদেশে বাইকের দামে অনেক তফাৎ রয়েছে। ভারতে হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক এক্স শোরুম দাম ৭৯ হাজার ৯১১ টাকা।

দুই দেশে দামের তফাৎ
হিরো স্প্লেন্ডর বাইকের দাম ভারতের চেয়ে বাংলাদেশে প্রায় ৫০ হাজার টাকা বেশি।
হিরো স্প্লেন্ডর : ইঞ্জিন ও স্পেসিফিকেশন
৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে। যা সর্বোচ্চ ৮.৩৬ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক দিতে পারে সঙ্গে ৪ স্পিড গিয়ার। হিরো স্প্লেন্ডর বাইকের মাইলেজ ৬০ কিমি প্রতি লিটার। বাইকে কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট সুবিধা রয়েছে। ট্রান্সমিশন ও চেসিস হিসাবে মিলবে মাল্টি প্লেট ওয়েট ক্লাচ এবং Tubular ডবল ক্র্যাডেল চেসিস।

বাইকের সামনে রয়েছে টেলস্কপিক হাইড্রলিক শক অ্যাবসর্বার এবং পেছনে হাইড্রলিক শক অ্যাবসর্বার-সহ সুইং আর্ম। দুই চাকাতেই মিলবে ড্রাম ব্রেক। ফিচার্স পাবেন অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হ্যালোজেন হেডলাইট, আই৩এস প্রযুক্তি এবং ইউএসবি মোবাইল চার্জিং।
এজেড




