বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

নতুন ইলেকট্রিক গাড়ি আনছে টাটা, কী কী ফিচার থাকবে? 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

নতুন ইলেকট্রিক গাড়ি আনছে টাটা, কী কী ফিচার থাকবে? 

যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। টাটা মোটরস এর আগে বাজারে এনেছে একাধিক ইলেকট্রিক কার। এর মধ্যে আছে টিয়াগো ইভি, সেডান সেগমেন্টে টিগোর ইভি এবং সাব-৪ মিটার কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে নেক্সন ইভি। এরই ধারাবাহিকতায় এবার মাইক্রো এসইউভি সেগমেন্টে খুব জনপ্রিয় পাঞ্চের বৈদ্যুতিক ভ্যারিয়েন্ট লঞ্চ করতে টাটা। 

অনেকদিন ধরেই টাটা পাঞ্চ ইভির (Tata Punch EV) পরীক্ষা চলছে। আশা করা হচ্ছে, চলতি বছরের অক্টোবরেই এই গাড়ির দাম প্রকাশ হতে পারে। যদিও এ বিষয়ে টাটা মোটরসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


tata2

কী কী পরিবর্তন দেখা যাবে?

টাটার এই ইলেকট্রিক কারের ডিজাইনে বিশেষ কোনো পরিবর্তন থাকবে না। তবে এতে মিলবে দুর্দান্ত সব ফিচার। জানা গেছে, টাটার আসন্ন বৈদ্যুতিক এসইউভি পাঞ্চ ইভি-তে থাকবে ইভি ব্যাজিং, নতুন অ্যালয় হুইলের মতো ফিরার। এর সবগুলো চাকায় থাকবে ডিস্ক ব্রেক। 

এছাড়াও ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জার, ভেন্টিলেটেড সিটসহ অনেক স্ট্যান্ডার্ড এবং সেফটি ফিচার থাকবে এই গাড়িতে। এর ব্যাটারি প্যাকের রেঞ্জ প্রতি চার্জে 300-350 কিলোমিটার পর্যন্ত হতে পারে। টাটা পাঞ্চ ইভিতে দুটি ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে বাজারে থাকা বেশ কিছু গাড়িকে টেক্কা দেবে এটি। 


বিজ্ঞাপন


tata3

মিডিয়া রিপোর্ট সত্য হলে, সম্প্রতি লঞ্চ হওয়া টাটা নেক্সন ইভির মতো স্টিয়ারিং হুইলও দেখা যাবে পাঞ্চ ইভিতে। পাঞ্চের আইস ভ্যারিয়েন্টের চেয়ে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। একটি ১০.২৫ ইঞ্চি স্ক্রিন দেখার সম্ভাবনাও রয়েছে। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

দাম কত হবে?

টাটা পাঞ্চ ইভির জন্য অপেক্ষা করছেন অনেকেই। ধারণা করা হচ্ছে ভারতের বাজারে ১০ লক্ষ রুপির টাকার (এক্স-শোরুম মূল্য) মধ্যেই মিলবে এটি। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর