রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

দেশে এলো সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ভার্সন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

দেশে এলো সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ভার্সন

দেশের বাজারে বিশ্বখ্যাত জাপানিজ মোটরবাইক ব্র্যান্ড সুজুকির জিক্সার সিরিজের ‘এফ আই ডিস্ক’ ভ্যারিয়েন্টের নতুন বাইক নিয়ে এলো র‍্যানকন মটরবাইকস লিমিটেড। 

৩০ জুলাই রোববার রাজধানীর তেজগাঁওয়ে ‘আলোকি’ তে এক জমকালো অনুষ্ঠানে প্রদর্শন করা হয় ১৫৫সিসি সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ও সুজুকি জিক্সার এসএফ এফ আই ডিস্ক। 


বিজ্ঞাপন


এখন থেকে বাইকারদের সব ধরনের চাহিদার কথা বিবেচনা করে সুজুকি জিক্সার এফআই এবিএস ও কার্ব ডিস্ক সিরিজের পাশাপাশি সুজুকি নিয়ে এলো সুজুকি জিক্সার এফআই ডিস্ক ও সুজুকি এসএফ এফআই ডিস্ক। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেস অব সুজুকি ও জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজুকি বাংলাদেশের ডিরেক্টর শওন হাকিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার এ.কে.এম. তৌহিদুর রহমান, হেড অব সেলস তালুকদার ইশতিয়াক-আল-রাব্বি, হেড অব মার্কেটিং শামস উদ্দিন ও হেড অব সার্ভিস শেখ  নোমান ইবনে হক।

নতুন ফ্ল্যাগশিপ বাইক সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, বাংলাদেশি বাইকাররা বছরের পর বছর ধরে জিক্সার সিরিজের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে এবং সুজুকির এ নতুন সংযোজন বাইকারদের রাইডিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়, কারণ, শুধুমাত্র সুজুকি মোটরবাইকস-ই নিয়ে এসেছে এফআই এবিএস, এফআই ডিস্ক ও কার্ব ডিস্ক সিরিজ বাইক। আর তাই একজন বাইকার জিক্সার সিরিজের বিশাল বাইকের সমাহার থেকে তার পছন্দের বাইকটি পাবেন শুধুমাত্র সুজুকিতেই। 

চিফ অপারেটিং অফিসার এ. কে. এম. তৌহিদুর রহমান বলেন, সুজুকি জিক্সার এফআই ডিস্ক এবং জিক্সার এসএফ এফআই ডিস্ক মডেল সুজুকির শ্রেষ্ঠত্বের ঐতিহ্যেকে আরও তরান্বিত করবে। সুজুকি বাইকারদের বিক্রয়ত্তর সেবার নিশ্চিত করতে আমরা প্রতিটি সার্ভিস সেন্টারে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার নিশ্চিত করেছি। 


বিজ্ঞাপন


সুজুকি জিক্সার এফআই ডিস্ক এবং জিক্সার এসএফ এফআই ডিস্ক দুই ভ্যারিয়েন্টের বাইকগুলো পাওয়া যাবে মেটালিক সনিক সিলভার/পার্ল ব্লেজ অরেঞ্জ, গ্লাস স্পার্কল ব্ল্যাক এবং মেটালিক ট্রাইটন ব্লু কালারে। 

সুজুকি জিক্সার এফআই ডিস্কের বাজার মূল্য ২ লাখ ৩৬ হাজার ৯৫০ টাকা। জিক্সার এসএফ এফআই ডিস্কের বাজার মূল্য ২ লাখ ৯৭ হাজার ৯৫০ টাকা।

জিক্সার এফআই এবিএস-এর বাজার মূল্য ২ লাখ ৬৬ হাজার ৯৫০ টাকা। জিক্সার কার্ব ডিস্কের বাজার মূল্য ২ লাখ ২৪ হাজার ৯৫০ টাকা। জিক্সার এসএফ এফআই এবিএস-এর বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার ৯৫০ টাকা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর