সম্প্রতি গাড়ির বাজারে এসেছে হুন্দাইয়ের নতুন সাব সাব-কম্প্যাক্ট এসইউভি এক্সটার। নতুন এই গাড়িটিকে ঘিরে ক্রেতাদের মাঝে উৎসাহের কমতি নেই। ভারতে এই গাড়ির দাম ৬ লাখ রুপি থেকে শুরু। যা রীতিমতো হাতের নাগালে।
এই গাড়ির পেট্রোল ইঞ্জিনে বিক্রি হচ্ছে। তবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন ভার্সনে পাওয়া যায়।
বিজ্ঞাপন
কম দামে এই চার চাকায় একাধিক দারুণ ফিচার্স দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। রয়েছে বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট, ছয়টি এয়ারব্যাগ এবং সানরুফ।
হুন্দাই এক্সটার গাড়িতে রয়েছে এয়ার কন্ডিশনিং, রিয়ার এসি ভেন্টস, ক্রুজ কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সর, কি-লেস এন্ট্রি, ইউএসবি ফ্রন্ট চার্জার, সিঙ্গেল পেন সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জিং, ৮ ইঞ্চি টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ড্যাশক্যাম, ডিজিটাল ক্লাস্টার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।
এই চার চাকায় রয়েছে ১.২ লিটার কাপ্পা পেট্রোল ইঞ্জিন। যা সর্বাধিক ৮১.৮০ ব্রেক হর্সপাওয়ার এবং ১১৩ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন। এই গাড়ি সিএনজি বিকল্পের সঙ্গেও পাওয়া যাবে। নির্মাতার দাবি অনুযায়ী এক্সটার সিএনজিতে প্রতি কেজিতে ২৮ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।
যাত্রী সুরক্ষার জন্য গাড়িতে মজুত ছয়টি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, চাইল্ড সেফটি লক, রিয়ার সিট বেল্ট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, স্পিড সেন্সিং অটো ডোর লক এবং হিল অ্যাসিস্ট।
বিজ্ঞাপন
এই সাবকম্প্যাক্ট এসইউভির দাম ভারতে ৬ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে।
এজেড




