
শেয়ার করুন:
মো. মেহেদী হাসান
ফরিদপুর জেলা প্রতিনিধি
মেহেদী সোহেলের জন্ম ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা মিয়া বাড়িতে। বেড়ে ওঠেন ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের ওমেদ আলী বিশ্বাসপাড়ায়। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান ও কৃষি ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। ২০১০ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে সাংবাদিকতা শুরু। কাজ করেছেন বিডিনিউজটোয়েন্টিফোরডটকম, দৈনিক ভোরের পাতা (বিনোদন বিভাগের ইনচার্জ), ডেইলি বাংলাদেশ (বিনোদন ও জাতীয় বিভাগে স্টাফ রিপোর্টার), দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম, আলোকিত বাংলাদেশ ও বাংলাদেশ বুলেটিনে (ফরিদপুর জেলা প্রতিনিধি)। দৈনিক ভোরের প্রত্যাশার অনলাইন ইনচার্জও ছিলেন।