
শেয়ার করুন:
লিয়াকত আমিনী
যুগ্ম বার্তা সম্পাদক
ময়মনসিংহ শহরে লিয়াকত আমিনীর জন্ম। বিলুপ্ত ‘দৈনিক আজাদ’ পত্রিকায় ছড়া প্রকাশের মাধ্যমে লেখালেখির শুরু। পরে দীর্ঘ দিন ‘দৈনিক যুগান্তর’-এর ‘ইসলাম ও জীবন’ পাতায় প্রদায়ক হিসেবে লেখালেখি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থেকে আরবিতে মাস্টার্স করার পর সিলেটের স্থানীয় দৈনিক ‘সবুজ সিলেট’-এর মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। জাস্ট নিউজ, ঢাকা টাইমস, সবুজ বাংলা, দেশকাল নিউজসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিকে মফস্বল সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা মেইলে যুগ্ম বার্তা সম্পাদক (ইনচার্জ কান্ট্রি ডেস্ক)। তার প্রকাশিত ছড়া গ্রন্থ ‘বিড়াল মিছিল’।