
শেয়ার করুন:
বাকি বিল্লাহ
নরসিংদী জেলা প্রতিনিধি
বাকি বিল্লাহ নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ গ্রামে ১৯৮৯ সালের০৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতার নাম- আতিকুর রহমান, মাতার নাম-হোসনা আক্তার। ৩ ভাই ২ বোনের মাঝে অবস্থান দ্বিতীয়। স্থানীয় বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু করে পর্যায়ক্রমে দাখিল, আলিম, ফাযিল, কামিল ডিগ্রীর পাশাপাশি ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং বেচেলর অফ এডুকেশন(বিএড)ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবন থেকেই লেখালেখির প্রতি শখ থাকায় রেডিও, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান এবং দৈনিক পত্রিকার ম্যাগাজিনে লেখালেখি শুরু হয়। এরপরে শখের জায়গা থেকে ২০১১ সালে স্থানীয় "সপ্তাহিক সাত দিনের কন্ঠ" পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু হয়।