শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সম্পাদক নূৎফা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সম্পাদক নূৎফা
আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের নব-গঠিক পর্যদের সদস্যরা

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নূৎফা বিনতে রব্বানী।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়।

নতুন গঠিত এই পর্ষদের সহসভাপতি হয়েছেন মনোয়ার মাহমুদ জুয়েল, সংগঠন সম্পাদক নির্বাচিত হয়েছেন আয়াত আলী, সম্পাদক শিল্প ও শিক্ষা অনুষ্ঠান পদে দায়িত্ব পেয়েছেন জোবায়ের ইকবাল টোটেম, কোষাধ্যক্ষ হয়েছেন জেবুন নাহার রুমা এবং দফতর সম্পাদক রেবেকা সুলতানা লিজা।

পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আজহারুল হক, সুবিদিতা চন্দ সোনালী, ডলি দাস ও বনি আমিন তাকি।

সাধারণ সভা উপলক্ষে সকাল থেকেই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব প্রতিবেদনের ওপর আলোচনা, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন পর্ষদ গঠনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

আনুষ্ঠানিকতা শেষে সদস্যরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। দিনব্যাপী আয়োজনের বাকি সময়জুড়ে ছিল আবৃত্তি, গান ও আড্ডা। সংগঠনের সদস্যদের পারস্পরিক আলাপচারিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

এমএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর