মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক
পুরস্কার গ্রহণ করেন কবি জিয়া হক। ছবি: সংগৃহীত

কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬ পেয়েছেন কবি জিয়া হকসহ ৬ জন তরুণ প্রতিভাবান লেখক। সোমবার সন্ধ্যায় (১৬ নভেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী তাদের হাতে পুরস্কার তুলে দেন।

কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর সভাপতি সীমান্ত আকরাম ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর আয়োজনে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ দেয়া হয়েছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাহিত্যের ৬টি শাখায় ৬ জন তরুণ প্রতিভাবান লেখককে পুরস্কারে দেয়া হয়। পুরস্কার প্রাপ্ত লেখকরা হলেন- কবিতায় জিয়া হক, কথাসাহিত্যে মনির বেলাল, শিশু সাহিত্যে রবিউল কমল, প্রবন্ধে খোরশেদ মুকুল, অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম।

আরও পড়ুন

৫০ বছর পরে ওসমান হাদির দর্শন আরও প্রাসঙ্গিক হবে: কবি জিয়া হক

অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, সাহিত্য পুরস্কারকে ব্যবসায় পরিণত না করে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। জ্ঞানবিমুখ সমাজে ফ্যাসিবাদের উত্থান হয়। জ্ঞানভিত্তিক সমাজে লেখকরা সদা-সর্বদা সজাগ থাকে। লেখকরা সাজাগ থাকলে ফ্যাসিবাদের উত্থান হতো না। লেখক সমাজকে সবসময় সজাগ থাকতে হয়। সমাজের মূল দায়িত্ব পালন করতে হয় লেখক সমাজকেই। 

অনুষ্ঠানে সভাপতি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিশেষ অতিথি ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জাকির আবু জাফর ও নার্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত লেখকরা। ছবি: সংগৃহীত
অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত লেখকরা। ছবি: সংগৃহীত

কবিতায় পুরস্কারপ্রাপ্ত কবি জিয়া হক বলেন, ‘পুরস্কার পাওয়া সবসময়ই আনন্দের। নিজের কাজকে আরো সুন্দর ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে নিতে পুরস্কার দারুণ উৎসাহ হিসেবে কাজ করে। কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার আমার লেখালেখিকে আরও গতিশীল ও ক্ষুরধার করবে।’

স্কুল গণ্ডি পেরোনোর আগেই ২০০৫ সালে জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ ও কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’। ২০২৩ সালে ‘ঢেউ দোলানো নদীল মায়া’ ও ২০২৬ সালে প্রকাশিত হয় ‘দ্য কালচারাল হিরো’।

আরও পড়ুন

হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও গান ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে জিয়া হকের কবিতার সাড়া সমসাময়িক বাংলা সাহিত্যে নজিরবিহীন। ‘হাদির জিন্দাবাদ’, ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’, ‘হাদি তুই ফিরে আয়’—এই কবিতা ও সংগীত অল্প কয়েক দিনের মধ্যেই কোটি কোটি মানুষের আবেগ, ক্ষোভ ও প্রত্যাশার ভাষা হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে শত মিলিয়নের বেশি ভিউ অর্জন, রিলস প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে টপ সার্চে তার নাম উঠে আসা—এসব ঘটনা একজন কবিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সাম্প্রতিক বৈশ্বিক সেনসেশনদেরও পেছনে ফেলে একজন বাংলা কবির এই উত্থান কেবল ব্যক্তিগত সাফল্য নয়। এটি বাংলা কবিতার জন্যও এক গৌরবের মুহূর্ত।

জিয়া হকের জন্ম মাদারীপুরের শিবচরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এই কবি বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর