রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

এগিয়ে আনা হলো একুশে বইমেলা, শুরু ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

এগিয়ে আনা হলো একুশে বইমেলা, শুরু ৭ জানুয়ারি
মাসজুড়ে চলবে বইমেলা। ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের কারণে এবার অমর একুশে বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে। আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে একুশে বইমেলা ২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

রোববার (১৮ নভেম্বর) রাতে বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় উপস্থিত প্রকাশকদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের বইমেলার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

আরও পড়ুন

বইমেলায় ১৭ দিনে ১৭ কোটি টাকার বই বিক্রি

সাধারণত অমর একুশে বইমেলা সাধারণত ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হয়ে মাসজুড়ে চলে। তবে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বাস্তবতার কারণে মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়। প্রথমে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের পরিকল্পনা করা হলেও পরে তা স্থগিত করা হয়। শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলে ২০২৬ সালের বইমেলা।

তবে অসময়ের সেই বইমেলা তেমন জমেনি। এটা নিয়ে প্রকাশকদের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার ফেব্রুয়ারির শুরুতেই পবিত্র রমজান শুরু হওয়ায় প্রকাশকদের সঙ্গে আলোচনা করে মেলা প্রায় এক মাস এগিয়ে আনল বাংলা একাডেমি।  

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর