শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

শিউলিমালা একাডেমির ষাণ্মাসিক অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

শিউলিমালা একাডেমির ষাণ্মাসিক অধিবেশন অনুষ্ঠিত

সামাজিক সংগঠন শিউলিমালা একাডেমির কার্যনির্বাহী সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো ষাণ্মাসিক অধিবেশন-২০২৬। রাজধানীর একটি মিলনায়তনে শুক্রবার (১৯ জুন) এই অধিবেশন হয়। 

একাডেমির সভাপতি নাজিয়া তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিভিন্ন বিভাগীয় প্রধানরা বিগত ছয় মাসের কার্যক্রম, অর্জন ও অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনগুলোর পর্যালোচনা এবং সদস্যদের গঠনমূলক মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। 


বিজ্ঞাপন


726392338_992494213631702_7938091250719118950_n

অধিবেশনের সমাপনী পর্বে একাডেমির সাবেক সভাপতি মুহসিনা বিনতি মুসলিম দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি একাডেমির চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতাভাবে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি 

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর