রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

দোলন আর্ট এক্সিবিশন–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:২৪ এএম

শেয়ার করুন:

দোলন আর্ট এক্সিবিশন–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পচর্চাকে উৎসাহিত করতে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা “দোলন”-এর আয়োজনে অনুষ্ঠিত হলো দোলন আর্ট এক্সিবিশন–২০২৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

গতকাল ৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত হয় এই বর্ণাঢ্য সমাপনী আয়োজন। কয়েকদিনব্যাপী চলা এই শিল্প প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া শিশু-কিশোরদের আঁকা অসংখ্য ছবি দর্শনার্থীদের মুগ্ধ করেছে।


বিজ্ঞাপন


শিশুদের শিল্পচর্চা ও সৃজনশীল বিকাশে “দোলন” দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় দোলন আর্ট এক্সিবিশন–২০২৬ হয়ে উঠেছে শিশু শিল্পীদের জন্য এক অনন্য মিলনমেলা। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশুদের চিত্রকর্মে উঠে এসেছে প্রকৃতি, দেশপ্রেম, গ্রামীণ জীবন, স্বপ্ন, কল্পনা ও সমসাময়িক নানা ভাবনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম সাখাওয়াত উল্লাহ, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র। বিশেষ অতিথি এ এ এম কাওসার হাসান, অধ্যাপক, ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিশু-কিশোরদের পত্রিকা দোলন-এর সম্পাদক কামাল মুস্তাফা।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই আয়োজন শিশুদের শিল্পচর্চায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দেশব্যাপী আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।


বিজ্ঞাপন


দোলন পরিবারের পক্ষ থেকে সকল বিজয়ী, অংশগ্রহণকারী শিশু-কিশোর, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিশুদের সৃজনশীল বিকাশে সবার সহযোগিতা ও ভালোবাসাই দোলন-এর সবচেয়ে বড় প্রেরণা বলে জানান আয়োজকরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর