বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ড. মো. হাফিজুর রহমান। তিনিসহ মোট ১০ কবি-লেখক এই পুরস্কার পাচ্ছেন।
১ মে এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ড. মো. হাফিজুর রহমান লেখালেখির জগতে ড. হাফিজ রহমান হিসেবে সমধিক পরিচিত। শিক্ষক বাবার অনুপ্রেরণায় ছাত্রাবস্থায় লেখালেখি শুরু করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন তিনি।
অষ্টম শ্রেণিতে পড়াকালীন তার প্রথম লেখা ছাপা হয় স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকায়। অদ্যবধি দৈনিক সমকাল, জনকণ্ঠ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, The Daily Star, The Daily Sun, The Business Post, Dhakamail সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় লেখালেখির সঙ্গে সম্পৃক্ত তিনি।
ড. হাফিজ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তার প্রকাশিত গ্রন্থ: উপন্যাস: ‘দীপ্ত শিখা’ ও ‘ফেরার সঙ্গী’; ছোটগল্প: ‘ফাগুনের চাঁদ’ ও ‘নীল চাঁদোয়া; কাব্যগীতি: ‘হৃদয়ের গান’; কাব্যগ্রন্থ: ‘শতদলে দুই পাতা’ ও ‘সবুজ পাতায় রক্তের দাগ’‘ভালোবাসা তার কাছে’এবং জাতীয় দৈনিকের কলাম সমগ্র: ‘লিখি ও লেখে’।
ড. হাফিজ ছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন-কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ এবং কথাসাহিত্যে সমীর আহমেদ, কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা।
বিজ্ঞাপন
শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সোনার বাংলা সাহিত্য পরিষদ।
৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে এসবিএসপি।
এমআর




