রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কবি ও ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

mansur-mujammil
ছড়াকার মানসুর মুজাম্মিল। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কবি ও ছড়াকার মানসুর মুজাম্মিল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।


বিজ্ঞাপন


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সকাল সাড়ে ৯টায় রাজধানীর গোড়ান ছাপড়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তীর দশনাপাড়ায় বেলা ২টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।

আরও পড়ুন

ঢাকা মেইলের সাবেক সহ-সম্পাদক হাবীব ইমন আর নেই

জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন লেখক, কবি, সাহিত্যিক ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন।


বিজ্ঞাপন


 মানসুর মুজাম্মিলের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— তাওয়ায় জ্বলা রুটি, সোনার বরণ মেয়ে, চাঁদের হাসি, তাজা খুন, এক ব্যাগ অফিসার, হারিয়ে যাবার দিন, সবার সাথে আছি, পা চালিয়ে যাও, দশ আকাশ এবং সুগন্ধি গাছের কাছে। তার ছড়া ও কবিতায় সমাজবাস্তবতা, মানবজীবনের সংগ্রাম এবং সময়ের প্রতিচ্ছবি গভীরভাবে ফুটে উঠেছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর