শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

বইমেলায় বিক্রি কম: হঠাৎ শিলাবৃষ্টিতে প্রকাশকদের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

বইমেলায় বিক্রি কম: হঠাৎ শিলাবৃষ্টিতে প্রকাশকদের মাথায় হাত

অমর একুশে বইমেলার ১৮তম দিন আজ শুক্রবার (১৩ মার্চ)। সকাল ১১টা থেকে বইমেলা চললেও হঠাৎ শিলা বৃষ্টিতে হারিয়েছে স্বাভাবিক চিত্র। সন্ধ্যার দিকে কিছুটা ভিড় দেখা গেলেও সাড়ে ৭টার দিকে বৃষ্টির ছোঁয়ায় বইমেলা এলোমেলো হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া এবার অন্যান্য বছরের তুলনায় বইমেলায় বিক্রি কম থাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে প্রকাশকদের।

এদিকে শিলাবৃষ্টির পানি থেকে বই বাঁচাতে ছোটাছুটি করছিলেন বিক্রয়কর্মীরা। বৃষ্টির কারণে অনেকেই ফুড কোড ও বই স্টলের দিকে ছোটাছুটি শুরু করেন। নয়টার দিকে আবার বৃষ্টি থেমে যায়।


বিজ্ঞাপন


আজিমপুর থেকে বইমেলায় এসেছেন রাহিদুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, সামনে ঈদের ছুটি। সাধারণত সপ্তাহের শেষ দিনে সড়কে যানজট থাকে। এ কারণে সন্ধ্যার দিকে মেলায় দর্শনার্থী থাকে। হঠাৎ বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেছে।

এদিকে কিছু কিছু স্টলের ভেতর পানি ঢুকে পড়েছে। কোনো কোনোটির সামনের অংশে জমে গেছে পানি। কোনো স্টলের ভেতরে টানানো হয়েছিল পলিথিন।

34066

বাতিঘর প্রকাশনীর বিক্রয় কর্মী ইকরা আহমেদ বলেন, বৃষ্টির কারণে একটু তো সমস্যায় পড়তে হয়েছে, এমনিতেই বিক্রি কম। বৃষ্টি আসার পর দর্শনার্থী ছিল না। স্টলে পানিও ঢুকে গেছে। তবে সময়মতো বইগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির সময়টাতে বিক্রি হয়নি। তবে এ হালকা বৃষ্টিতে বইমেলার পরিবেশে স্নিগ্ধতা একটু বেড়েছে।


বিজ্ঞাপন


আলোর দ্বীপ প্রকাশনীর রাশেদ আমীন বলেন, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আমরা বইগুলো নিচে নামিয়ে ফেলি। দোকানের গঠনের কারণে অল্প সময়েই আমাদের কয়েকটি বই ভিজে যায়। বাতাস থাকায় বৃষ্টি ভেতরে চলে আসছিল বলে আমরা দ্রুত ঢেকে দিয়েছি।

রাশেদ আমীন বলেন, বইমেলা শেষ হওয়ার আর আছে দুদিন। আশা করছিলাম আজকে ভালো বিক্রি হবে। সন্ধ্যার পর থেকে দর্শনার্থীও আসতে শুরু করেছিল। তবে হঠাৎ শিলা বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেল।

এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর