এবারের অমর একুশে বইমেলায় রাকিব জমাদারের কবিতার বই ‘হৃদয়ের দূরত্ব ন্যানোমিটার’ প্রকাশিত হয়েছে। প্রেম, দ্রোহ , বিদ্রোহ, নীরবতার গভীর আকুতি, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ের ৫০টা কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।
‘হৃদয়ের দূরত্ব ন্যানোমিটার’ বইটি প্রকাশ করেছে শব্দকথন প্রকাশনা। প্রচ্ছদ করেছেন ইকরামুল হোসেন জীম । বইটির পরিবেশক "দেশ বাংলা প্রকাশন, স্টল: ১২৬/১২৭। বিনিময় মূল্য ২২৫ টাকা।
রাকিব জমাদার বলেন, ভৌগোলিক মানচিত্রে মানুষের সাথে মানুষের দূরত্ব হয়তো কিলোমিটারে মাপা যায়, কিন্তু হৃদয়ের দূরত্ব অতি সূক্ষ্ম এবং গভীর যা অনুভবের বিষয়।
নদী, জল, ঢেউয়ের শব্দ, পাখির ডাক, কুয়াশা , ভিক্ষুক থালা, পথচারি, ডাস্টবিন, ফুটপাত, তপ্ত রোদ, জীব এবং জড়বস্তু প্রতিটি অস্তিত্ব এমন ভাবে অনুভব হয় (এম্পেথি) যেন এগুলোর সাথে আমার হৃদয়ের দূরুত্ব ন্যানোমিটার।
বিজ্ঞাপন
প্রাক-প্রকৃতির সাথে সখত্যা,ভালোবাসা ও মানুষের জীবনদর্শন যতটা,উপলব্ধি করতে পেরেছি এবং দুর্নীতি, বিচারহীনতা , জুলাই অভ্যুত্থান ইত্যাদি মুষ্টিমেয় শব্দে কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি 'হৃদয়ের দূরত্ব ন্যানোমিটার' নামক বইয়ের মাধ্যমে। আশা করি কবিতা গুলো পাঠককে প্রভাবিত করতে সক্ষম হবে।
রাকিব জমাদারে জন্ম মাদারীপুরের শিবচরে। বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন। -বিজ্ঞপ্তি
ক.ম/

