রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

কথাসাহিত্যিক সোনিয়া হোসেনের ‘টিনএজদের বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১০:২১ পিএম

শেয়ার করুন:

কথাসাহিত্যিক সোনিয়া হোসেনের ‘টিনএজদের বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন

মায়ান প্রকাশনী থেকে প্রকাশিত কথাসাহিত্যিক সোনিয়া হোসেনের ‘টিনএজদের বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ২০২৬-এর মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকসহ বিপুলসংখ্যক বইপ্রেমী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বইটির লেখিকা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়—তরুণ জনগোষ্ঠীর মাদকাসক্ত হওয়ার পরিণতি ও তা থেকে উত্তরণের সুপারিশ করেছেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে এটি ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করি।’

picture

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, টিনএজ বয়সে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথগামী না হয়, মাদক ও নেশা থেকে মুক্ত থাকতে পারে—সে ব্যাপারে লেখিকার দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে। তাঁকে এ বইয়ের আরেকটি পর্ব রচনা করার আহ্বান জানাই।

‘টিনএজদের বলছি’ বইয়ের লেখিকা সোনিয়া হোসেন বলেন, ১৮টি ছোটগল্প নিয়ে এ বইটির কাজ মূলত ২০০৮ সালে সম্পন্ন করি। আমাদের সমাজে অভিভাবকদের অগোচরে ছেলেমেয়েরা কীভাবে নেশায় আসক্ত হয়ে পড়ে, তা তুলে ধরার চেষ্টা করেছি। সেই সঙ্গে এ থেকে উত্তরণে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।


বিজ্ঞাপন


এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর