বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’

অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য  ‘ভদ্রাবতীর পাড়ে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ‘৭১। প্রচ্ছদ করেছেন আর করিম।

ভদ্রাবতীর পাড়ে—এই বইটি মূলত একটি ভ্রমণ-নির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার বইটিতে ১১টি গল্প রয়েছে।


বিজ্ঞাপন


বইটির লেখক আশরাফুল ইসলাম আকাশ বলেন, এটা আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই অনেক উচ্ছ্বসিত আমি। প্রথম সন্তান জন্মের পর বাবা হিসেবে যে অনুভূতি ছিল, এই বইয়ের বেলাতেও তেমনই। আমার দু'চোখে অপরুপ এই বাংলাকে খুঁজে ফিরেছি; অনুভব করেছি ভিন্নভাবে। আর সেটিই বইয়ের লিপিতে ফুটে তোলার চেষ্টা করেছি।

প্রকাশক আবু সাঈদ জানিয়েছেন, বইটিতে লেখক নানা জনপদের মানুষের জীবনযাপন, তাদের চিন্তা-ভাবনাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা রাখি, পাঠকদের এই বইটি পড়ে তাদের অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে।

বইমেলায় স্বপ্ন '৭১ এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে আকাশের ভ্রমণ সাহিত্যটি।

এমআই/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর