শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

Nobel Prize

নোবেল পুরস্কারে কত টাকা দেওয়া হয়?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

কত টাকা পুরস্কার পান নোবেলজয়ীরা?
নোবেল পুরস্কারের বাংলাদেশি মূল্য কত?

নোবেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। যা প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য প্রদান করা হয়। ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (SEK) নির্ধারণ করা হয়েছে।

বর্তমান রেট অনুযায়ী ১ সুইডিশ ক্রোনার দাম ১২ টাকা ৭৬ পয়সা করে ধরা হলে ১১ মিলিয়ন ক্রোনার দাম হবে ১৪ কোটি ৪ লাখ টাকার মতো।


বিজ্ঞাপন


নোবেল পুরস্কার বিজয়ীকে তিনটি উপহার প্রদান করা হয়:

স্বর্ণপদক: ১৮ ক্যারেট সবুজ সোনায় তৈরি, ২৪ ক্যারেট সোনায় প্রলেপিত পদক।

সনদপত্র: নোবেল কমিটির পক্ষ থেকে দেওয়া একটি সম্মাননাপত্র।

nobel_2025


বিজ্ঞাপন


অর্থ পুরস্কার: উপর্যুক্ত ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা বিজয়ী এককভাবে বা একাধিক বিজয়ীর মধ্যে সমানভাবে ভাগ করে নিতে পারেন।

নোবেল পুরস্কার বিজয়ীরা সাধারণত এই অর্থ পুরস্কার বিভিন্ন দাতব্য কাজে দান করেন, যা মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

উল্লেখযোগ্য যে, নোবেল পুরস্কার বিজয়ীরা পুরস্কার গ্রহণের সময় একটি সনদপত্র, স্বর্ণপদক এবং অর্থ পুরস্কার গ্রহণ করেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর