সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন

ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বইটি লিখেছেন ডা. মুজিবুর রহমান।

২ মে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্ডিওলজিস্ট এবং অল্টারনেটিভ চিকিৎসক ডা. মুজিবুর রহমানের লেখা বই ‘ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র’-এর মোড়ক উন্মোচন ও সেমিনার হয়।

মোড়ক উন্মোচন শেষে আয়োজিত সেমিনারে ডা. মুজিবুর রহমান বলেন, আজকের দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানাবিধ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমাদের শরীরে নানা জটিলতা ও অসুস্থতা দেখা দিচ্ছে।

তিনি জানান, তার লেখা এই বইটিতে ব্যবহারিক এবং বিজ্ঞানসন্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য সামগ্রিক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

660eff4b-4f47-42db-8ff8-dd98a456704c

তিনি আরও জানান, দীর্ঘ বছরের গবেষণা এবং বাস্তবজীবনে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানগুলো তিনি তার এই বইটিতে বেশ সহজ-সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেছেন।

ডা. রহমান তার বক্তব্যের শেষ পর্যায়ে শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলো অনুসরণে সুষম পুষ্টি, সর্বোত্তম ব্যায়াম, চাপ ব্যাবস্থাপনা, বিষমুক্তকরণ কৌশলসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। 

সবশেষে তিনি উপস্থিত শ্রোতা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান হাউস অব হারমনি ও ভ্যানটেজ ন্যাচারাল হেলথ সেন্টারের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অনুষদের ছাত্রছাত্রী, অভিভাবকসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

ঘরে বসে রকমারি ডটকম থেকে বইটি কিনতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমেও কেনার সুযোগ রয়েছে। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর