তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
স্লো মোবাইল ইন্টারনেট স্পিডের সমস্যা এখনো ইউজারদের পিছু ছাড়েনি। আজকের সময়ে দাঁড়িয়েও মোবাইল ডেটা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গিয়ে, ইউটিউব ভিডিও দেখতে গিয়ে, কোনো ওয়েবসাইট খুলতে গিয়ে কিংবা কোনো কিছু ডাউনলোড করার চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আপনিও যদি উল্লিখিত সমস্যার কোনো একটি অনুভব করেন এবং আপনার মোবাইল ইন্টারনেটের স্পিড বাড়াতে চান তবে কয়েকটা টিপস্ রইল আপনার জন্য।
১. ক্যাশে ডেটা সাফ করুন: এমনিতে ক্যাশে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা বাড়ায়। কিন্তু এটি আপনার মোবাইল ইন্টারনেটের গতিও ধীর করতে পারে। তাই আপনি যদি দীর্ঘদিন ধরে ক্যাশে ডেটা সাফ না করে থাকেন তবে অবশ্যই এগুলি ক্লিয়ার করুন তাহলে এটি অবশ্যই আপনার ইন্টারনেটের গতি বাড়িয়ে দেবে।
২. অ্যাপ্লিকেশন বন্ধ করুন
স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অনেক অ্যাপ একসাথে খোলা থাকলে এর প্রভাব ইন্টারনেট স্পিডের ওপর পড়তে পারে। সেক্ষেত্রে এই অ্যাপগুলির কয়েকটি বন্ধ করার চেষ্টা করে ইন্টারনেটের স্পিড বাড়াতে পারেন।
আরও পড়ুন: ফোল্ড-আউট ক্যামেরার বিশ্বের প্রথম ‘রোবট ফোনে’র টিজার উন্মোচন
৩. অটো অ্যাপ আপডেট বন্ধ করুন
অটো অ্যাপ আপডেট আপনার স্মার্টফোনের ইন্টারনেট স্পিড হ্রাসের অন্যতম একটি কারণ। এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তাই সবসময় অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি আপডেট করার চেষ্টা করুন৷
৪. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন
নেটওয়ার্ক সেটিংসের সমস্যা একটি গুরুতর বিষয় যা ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়। এটিকে নিয়ন্ত্রণে রাখতে মোবাইল নেটওয়ার্ক বা কানেক্টিভিটি সেটিংসে যান। এরপর অপারেটর সেকশনে গিয়ে ‘অটো সিলেক্ট’ অপশনটি বন্ধ করে ম্যানুয়ালি অপারেটর বেছে নিন এবং নেটওয়ার্ক সেট আপ করুন।
এজেড