স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে নতুন সভাপতি পেয়েছে। গত পরশু অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালই পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। আজ বোর্ডের জরুরি বৈঠকে পরিচালকদের মধ্যে বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
তামিম ইকবাল সভাপতি হিসেবে ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ কমিটির প্রধানের দায়িত্ব নিজের কাঁধে রেখেছেন। এছাড়া তিনি একাধিক গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হিসেবেও থাকছেন।
বিসিবির ২৫ জন পরিচালকের মধ্যে ২৩ জন ক্লাব, আঞ্চলিক ও জেলা ক্যাটাগরি থেকে এবং ২ জন এনএসসি থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত গতকাল পদত্যাগ করায় বর্তমানে পরিচালক সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। বোর্ড আজ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
বিসিবির কমিটিতে কে কোন বিভাগের প্রধান
ওয়ার্কিং কমিটি, ফ্যাসিলিটিজ- তামিম ইকবাল
অর্থ কমিটি—ইসরাফিল খসরু
গেম ডেভেলপমেন্ট, বিপিএল গভর্নিং কাউন্সিল—ফাহিম সিনহা
এইজ গ্রুপ কমিটি—মিনহাজুল আবেদীন নান্নু
মার্কেটিং—মাসুদুজ্জামান
হাই পারফরম্যান্স (এইচপি), গ্রাউন্ডস কমিটি—শাহনিয়ান তানিম
মেডিকেল কমিটি- ড. সরকার মাহবুব আহমেদ শামীম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন- আসিফ রাব্বানী
অডিট কমিটি- সাঈদ বিন জামান
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি—ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)—মঈন উদ্দিন চৌধুরি
উইমেন্স উইং—রফিকুল ইসলাম বাবু
আম্পায়ার্স কমিটি—মির্জা ইয়াসির আব্বাস
টুর্নামেন্ট কমিটি—সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর
ডিসিপ্লিনারি কমিটি—আব্দুল কাইয়ুম চৌধুরী
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি— এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ
নিরাপত্তা কমিটি—সৈয়দ ইব্রাহীম আহমেদ
টেন্ডার কমিটি—সাঈদ ইব্রাহীম আহমেদ
ওয়েলফেয়ার কমিটি—শেখ মোহাম্মদ রুহুল আমীন