images

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৪৪৮ মামলা

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ১৪৪৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ জুন (সোমবার) ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪৮টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ৩টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৭টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬টি বাস, ৩টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৭৬টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১০টি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২২১টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৪২৫টি গাড়ি ডাম্পিং ও ২৩৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎একেএস/এআর