images

জাতীয়

হাসপাতালের সেই ওয়ার্ডে ক্ষতিকর কিছু মেলেনি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ মে ২০২৬, ০৩:২৩ পিএম

আদ্ দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় সেই ওয়ার্ডে ক্ষতিকর কিছু মেলেনি। তবে সামান্য গন্ধ পাওয়া গেছে। যা এসি বন্ধ থাকলে পাওয়া যায়।

বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতালটির সেই ওয়ার্ড পরিদর্শনে আসে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।এ সময় তারা সেখানে ঘণ্টা খানেক থেকে পুরো বিষয় পরীক্ষা-নিরীক্ষা চালান। কিন্তু সেই ওয়ার্ডে তারা কোনো ক্ষতিকর কিছু পাননি।

বোম ডিসপোজাল টিম থেকে এসেছিলেন পাঁচ সদস্য। তাদের একজন নাম প্রকাশ না করা শর্তে বলেন, আমরা ক্ষতিকর কিছু পাইনি। তবে সামান্য গন্ধ পাওয়া গেছে। যা এসি বন্ধ থাকলে পাওয়া যায়। 

তাদের আগে হাসপাতালটিতে এসেছিল সিআইডির ক্রাইম সিন। এ ছাড়াও র‌্যাব, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও এসেছেন। সিআইডির পর আসেন ডিএমপির কমিশনার।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ৬ নবজাতক শিশুসহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিল। ঠাণ্ডা অনুভূত হওয়ায় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন এক মা। পরে নার্স এসি এক ঘণ্টার মত বন্ধ রাখে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পরে গরম লাগায়, তখন এসি চালু করতে বললে ২ শিশু অসুস্থ হয়ে পড়ে, এর কিছুক্ষণ পর বাকি ৪ শিশুও অসুস্থ হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয় বলেও জানান তিনি। 

এমআইকে/এফএ