জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ মে ২০২৬, ০৬:১৯ পিএম
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহতে হয়েছেন সংবাদকর্মী রাশেদুল হাসান। রাশেদুল হাসান দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
রোববার (২৪ মে) দুপুরে তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তার সহকর্মী রাফিউজ্জামান রাফি জানান, তিনি অফিসে আসার পথে দুর্ঘটনার শিকার হন। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে তিনি মাথায় আঘাত পান। এরপর তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা চলে। কিন্তু অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি সেখানে এখন ভর্তি আছেন।
রাশেদুল হাসানের সহকর্মীরা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এমআইকে/এফএ