জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ০৬:১৬ পিএম
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শাহরিয়ার (২২) নামে এক যুবক। রোববার (২৪ মে) দুপুরে তিনি অজ্ঞান পার্টির এক সদস্যের দেওয়া জুস খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, শাহরিয়ার রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে যান। সেখানে যাওয়ার পর এক ব্যক্তি তাকে জুস খাওয়ার প্রস্তুাব দেন।
সেই ব্যক্তির দেওয়া জুসটি খেয়েই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সেখানে গেলেও কাউকে খুঁজে পায়নি।
আরও জানা গেছে, পুলিশের সহায়তা নেওয়ার পর শাহরিয়ার শহরতলী প্লাটফর্মের একটি বেঞ্চে ঝিমাতে শুরু করেন। এরপর সংবাদকর্মীরা তাকে দেখতে পেয়ে আবারও পুলিশে খবর দেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, তারা শাহরিয়ারের পরিবারকে খবর দিয়েছেন, পরিবার আসছে। তারা এসে তাকে নিয়ে যাবেন।
এমআইকে/এএইচ