images

জাতীয়

রাজধানীতে হাট সীমানার বাইরে পশু ওঠানামা করা যাবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

এবার সড়ক ও মহাসড়কে বসছে না কোরবানির পশুর হাট। ফলে যানজট কমে আসতে শুরু করেছে। তবে ঈদ যাত্রাকে আরও স্বাচ্ছন্দময় করতে ঢাকা মহানগর পুলিশ হাট সীমানার বাইরে পশু কেনাবেচা, লোড-আনলোড (ওঠানামা) করা যাবে না বলে জানিয়েছে।  

রোববার (২৪ মে) ডিএমপির কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাটের নির্ধারিত সীমানার বাইরে সড়কের ওপর পশু কেনা-বেচা, লোড-আনলোড করা যাবে না। পশুবাহী ট্রাক বা ক্রেতাদের গাড়ি হাটসংলগ্ন সড়কে পার্কিং করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাট সঠিকভাবে পরিচালিত না হলে মোবাইল কোর্ট পরিচালনারও সতর্কতা দেওয়া হয়েছে।

ডিএমপি নগরবাসী, যানবাহনের মালিক-চালক এবং পশুর হাট সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।

এমআইকে/ক.ম