images

জাতীয়

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৬, ০৩:৫৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে স্কুলছাত্র মো. তামিম। এ ঘটনায় ছেলের সন্ধান পেতে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তামিমের মা সাদিয়া বেগম।

নিখোঁজ তামিম মোহাম্মদপুর বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো গেঞ্জি ও কালো প্যান্ট। তার উচ্চতা প্রায় ৫ ফুট।

তামিমের মা সাদিয়া বেগম জানান, গত বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে তার ছেলে বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে বছিলায় নদীতে গোসল করতে যায়। নদীতে পরিচিত কয়েকজন তাকে গোসল করতে দেখেছেন। তবে গোসল শেষে সে আর বাসায় ফেরেনি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাসায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, স্কুলশিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

একেএস/এআর