images

আইন-আদালত

রামিসা হত্যা মামলা: রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের আইনজীবী নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের পক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী (স্টেট ডিফেন্স লইয়ার) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি–জিপি শাখা) থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

আরও পড়ুন: রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন

আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় (মামলা নম্বর ১৩৯০/২০২৬; পল্লবী থানার মামলা নম্বর ৩৫, তারিখ ২০ মে ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং পেনাল কোডের ২০১/৩৪ ধারা) আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে আইনগত সহায়তা দেওয়ার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স লইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিইউ/এআর