images

চাকরি

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২২ হাজার

চাকরি ডেস্ক

২৪ মে ২০২৬, ১১:১০ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ‘প্রজেক্ট কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ জুন। 

পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর

পদ সংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা স্নাতক/সমমান

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর

বেতন: ১,০৮,৫৮৯ - ১,২২,১৬২ টাকা

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: বরগুনা 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ২ জুন, ২০২৬

এনএম