images

চাকরি

লাখ টাকা বেতনে গেমস ডেভেলপার পদে চাকরি

চাকরি ডেস্ক

১৮ এপ্রিল ২০২২, ০২:৫৯ পিএম

লাখ টাকা বেতনে গেমস ডেভেলপার পদে চাকরির সুযোগ। চাকরি দিচ্ছে আর্কলিড বিডি। কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। লাগবে অভিজ্ঞতাও। আবেদন করা যাবে অনলাইনে। 

পদের নাম: সিনিয়র ইউনিটি গেম ডেভেলপার

পদের সংখ্যা: ২টি

চাকরির দায়িত্ব: ইউনিটি সি হ্যাশট্যাগ গেম ডেভেলপমেন্ট করতে হবে। ইউআই/ইউএক্স ডিজাইনে দক্ষ হতে হবে। টু ডি গেমস ডেভেলপমেন্ট আগ্রহ থাকতে হবে। গিটে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 

ওওপিকে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার এইডেড ডিজাইনে পারদর্শী হতে হবে। এছাড়াও আইওএস এবং অ্যানড্রয়েড ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। 

gamesকর্মক্ষেত্র: ঢাকা

শিক্ষাগত যোগত্য: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

অভিজ্ঞতা: গেমস ডেভেলপমেন্টে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সি শার্প ও ইউনিটি গেম ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকা জরুরি।

বয়স: ২০ থেকে ৪০ বছর

আবেদনের শর্ত: নারী ও পুরষ উভয়ই আবেদন করতে পারবেন।  

বেতন: ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা মাসিক। 

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন। বছরে দুইটি বোনাস  ও প্রতি বছর বেতন বাড়ানো হবে। 

আবেদন যেভাবে: এই ই-মেইল ঠিকানায় raju@arclitebd.com সিভি পাঠিয়ে আবেদন আবেদন করা যাবে। 

এজেড