images

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২৬, ০৩:২৩ পিএম

এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আজ বুধবার (২৭ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এর বাইরেও পাকিস্তান, ইন্দোনেশিয়া, লেবানন, ইরান, তুরস্ক, ফিলিস্তিন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বড় অংশজুড়ে আজ ঈদুল আজহার নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব উদযাপন করছেন কোটি মুসলমান।

image

ইতোমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। সূর্যোদয়ের পরপরই নামাজ আদায় করা হয়। হজের আনুষ্ঠানিকতা পালন করতে আসা বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমান এবং স্থানীয় বাসিন্দারা এই জামাতে অংশ নেন।

image
পাকিস্তানের রাওয়ালপিন্ডির ঈদগাহ ময়দানে মুসলিম ভক্তরা ঈদুল আযহার নামাজ আদায় করছেন।

আজ যেসব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সেসব দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় গত ১৭ মে। বাংলাদেশের আকাশে পরদিন ১৮ মে চাঁদ দেখা যাওয়ায় দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে)। 

image
ইন্দোনেশিয়ার জাকার্তার আনকোল সৈকতে ঈদুল আযহা নামাজ আদায় হাজারো মানুষ।

তবে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, দিনাজপুর, ভোলা, নারায়ণগঞ্জ, বগুড়া, পটুয়াখালী ও মৌলভীবাজার জেলার কিছু গ্রামের মানুষ ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে এই উৎসব পালন করছেন।

ঈদুল আজহা মূলত ত্যাগের উৎসব। হজরত ইবরাহিম আ. আল্লাহর নির্দেশ পেয়ে তার নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইল আ.কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এর পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটি পাটিয়ে দেন। সেই থেকে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান চালু হয়ে আসছে।

সূত্র: গালফ নিউজ 


এমএইআর