images

বিনোদন

ঈদে আসছে নিজাম-স্বরলিপির ‘কে তুমি’

বিনোদন প্রতিবেদক

২৪ মে ২০২৬, ১১:৪৫ এএম

প্রতিবছর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। শিল্পীরা প্রকাশ করেন নতুন নতুন গান। এবারও ব্যতিক্রম হয়নি। কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘কে তুমি’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি ও নিজাম উদ্দিন।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর নিজাম উদ্দিনের। ‘কে তুমি’ শিরোনামের এ গানের সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

গানটি প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, ‘গানটির কথা সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আমার সঙ্গে গেয়েছেন স্বরলিপি। উনি সুকণ্ঠী। এখানেও দারুণ গেয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’ 

IMG-20260522-WA0002.jpg

স্বরলিপি বলেন, ‘সুন্দর একটি গান। ফিল্মি স্টাইলের। গাইতে বেশ ভালো লেগেছে। নিজাম ভাইয়ের কথা-সুরের সঙ্গে সুমন কল্যাণ দাদার সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ 

সুমন কল্যাণ বলেন, ‘উৎসবে মানেই অবসর। আর অবসরে শোনার উপযুক্ত গান এটি। নিজাম উদ্দিন ভাইয়ের কথা-সুরের সঙ্গে তার গায়কীর সুন্দর সম্মিলন ঘটেছে। স্বরলিপি বরাবরই ভালো গায়। এখাানেও ব্যতিক্রম ঘটেনি। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’ 

গানটি প্রকাশ পাবে ঈদের দিন ২৮ মে সন্ধ্যায়। Melodive নামের একটি ইউটিউব চ্যানেলে গানটির একটি লিরিক্যাল ভিডিও মুক্তি দেওয়া হবে।