images

বিনোদন

ফাহমিদা নবীর জীবনের অন্যরকম গল্প

বিনোদন ডেস্ক

১৪ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

আধুনিক গানের জনপ্রিয় নাম ফাহমিদা নবী। দীর্ঘ ক্যারিয়ারে সবসময় নিবেদিত থেকেছেন ভালো গানের চর্চায়। উপহার দিয়েছেন অনেক সাড়া জাগানো গান। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা। 

খ্যাতির আড়ালে তাঁর জীবনেও রয়েছে অন্যরকম গল্প, যা অনেকেরই অজানা। সংগীত ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের এমন কিছু গল্প শোনা যাবে এবার তার মুখে। 

সম্প্রতি ধারণকৃত মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে  অতিথি হয়ে এসে এসব গল্প বলেছেন তিনি। অনুষ্ঠানে তার সহশিল্পী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরাও তার সম্পর্কে বলবেন। 

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। প্রচারিত হবে ১৫মে শুক্রবার রাত ৯ টায়।