নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ১১:৫১ পিএম
দেশের কারিগরি শিক্ষাকে আরও আধুনিক, যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এই কমিটি কারিগরি শিক্ষার পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জনের সুপারিশ দেবে।
রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামী থটের (বিআইআইটি) এম আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীরকে।
এ ছাড়া কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবু রায়হান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিশেষজ্ঞ ড. হরিপদ দাস, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান এবং ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন।
কমিটিতে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সদস্য এবং বোর্ডের পাঠ্যক্রম শাখার পরিচালক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এই কমিটির প্রধান দায়িত্ব হবে কারিগরি শিক্ষা ধারার বিভিন্ন স্তরের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পর্যালোচনা করা। পাশাপাশি দেশের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি শিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিটি।
এম