images

অর্থনীতি

সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২৬, ০৪:৫০ পিএম

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের কারণে সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা তিতাস গ্যাস কতৃপক্ষ। 

সংস্থাটি জানায়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক এ সময় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হচ্ছে। কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপও অনুভূত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর/এএইচ