images

সারাদেশ

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নারীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৩, ০৬:৩৪ পিএম


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুরকা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১ মে) বিকেল সোয়া ৫টার দিকে মহাসড়কের জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।

নিহতরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আরও বলেন, অসুস্থ মোস্তাফিজুর রহমানকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাচ্ছিলেন তার স্ত্রী, ভাই ও আত্মীয়রা। এ সময় তারা ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় এসে দূর্ঘটনার কবলে পড়ে। অসুস্থ মোস্তাফিজুর দূর্ঘটনায় তেমন আহত না হলেও তার স্ত্রী, ভাই ও আরেকজন নিকটাত্মীয় মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে