জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগ কর্মী সাব্বির রাহাদ খান নোমানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার নোমান খাঁন সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন বিপ্লবের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়র ১২টার দিকে নোমানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়ে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুত্তালিব সরকার বলেন, গ্রেফতার নোমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
প্রতিনিধি/এসএস